রংপুরে ‘সন্ত্রাসীর’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার
রংপুর নগরী থেকে এক সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
কোতয়ালী থানার ওসি সৈয়দ সাহাবুদ্দিন খলিফা জানান, সোমবার বেলা ১টায় রংপুর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের নিসবেতগঞ্জ সেতুর নিচ থেকে শাকিল আহমেদ ওরফে টোকাই শাকিলের (২৩) লাশটি উদ্ধার করা হয়।
শাকিলের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে কোতয়ালী থানায় ১৮টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
গত ১৪ জানুয়ারি দুপুরে রংপুর রেল স্টেশনের টিকিট কাউন্টার, স্টেশন মাস্টারের কার্যালয়, প্লাটফর্মের ৬টি দোকান ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শাকিল।
শাকিলের স্ত্রী কোহেলী বেগম অভিযোগ বলেন, ১৪ জানুয়ারি রেল স্টেশনে হামলার সময় শাকিলকে আটক করে র্যাব। এরপর থেকে তার কোনো সন্ধান মিলছিল না।
“দুপুরে কোতয়ালী থানায় গিয়ে তার লাশ সনাক্ত করি। তার মাথায় দুটি গুলির দাগ রয়েছে।”
র্যাবের লোকরাই তার স্বামীকে হত্যা করেছে বলে অভিযোগ করেন কোহেলী।
অভিযোগ অস্বীকার করে র্যাব-১৩ রংপুরের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোতাহের হোসেন বলেন, আমরা তাকে আটক করি নি।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন বলেন, ‘শাকিলের মাথায় দুটি গুলি করে হত্যা করার আলামত পাওয়া গেছে। তবে কারা তাকে হত্যা করেছে সেটা জানা যায়নি। পুলিশও তাকে গ্রেপ্তার করেনি।
