২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিক-আপের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঝালকাঠীতে পিক-আপের ধাক্কায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 03:07 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নলছিটি উপজেলার ঝালকাঠী-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান (২২) উপজেলার ভৈবরপাশা গ্রামের ফিরোজ আলমের ছেলে এবং স্থানীয় চাচৈর মাদ্রাসার আলিম পরিক্ষার্থী বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি মাসুদুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বাইসাইকেলে মাদ্রাসায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপ ভ্যানের সাথে ধাক্কায়  রাস্তায় ছিটকে পড়ে ছাত্র আহত হন আব্দুর রহমান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত  ঘোষণা করেন।

লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে, বলেন ওসি মাসুদুজ্জামান।