২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় বই ব্যবসায়ী খুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক বই ব্যবসায়ীকে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 12:11 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

নিহত জিয়াউর রহমান (৩২) উপজেলার বাজালিয়া বাজারে ‘আদর্শ লাইব্রেরি’ নামে একটি বইয়ের দোকান চালাতেন।

সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে মধ্যম পুরানগড় ইউনিয়নের ধলিরঘোপাট গ্রামে নিজের বাড়ির কাছেই হামলার শিকার হন জিয়া।

জিয়া রাতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে তাকে পেছন থেকে গুলি করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানান ওসি।