২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

বরগুনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 09:39 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

রোববার সন্ধ্যায় জেলার হোটেল সি ভিউর সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন ছাড়া আটক হয়েছেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হক ও বিএনপি কর্মী সজিব।

বরগুনা থানার ওসি আজম খান ফারুকী জানান, ভোট কেন্দ্রে আগুন, পুলিশের কাজে বাধা দান এবং বাস পোড়ানো মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

বিকালে জেলা কৃষকদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জম্মবাষির্কীর অনুষ্ঠান থেকে বের হওয়ার পরই তাদেরকে গ্রেপ্তার করা হয়।