২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের অপহৃত ব্যবসায়ীর লাশ সিরাজগঞ্জে

মুক্তিপণের দাবিতে টাঙ্গাইল থেকে অপহরণের ১৬ দিন পর সিরাজগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যবসায়ীর লাশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 06:47 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

এনায়েতপুর থানার ওসি ওহেদুজ্জামান জানান,রোববার দুপুরে এনায়েতপুরের যমুনার চরাঞ্চল থেকে সিরাজুল ইসলাম সিরুর (৪০) লাশ পুলিশ উদ্ধার করে।

সিরাজুল টাঙ্গাইলের করেরবেতকা গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে এক ইউপি সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

এরা হলেন চৌহালী উপজেলার স্থল ইউনিয়ন পরিষদ সদস্য সূর্য্য মিয়া(৪৮) এবং একই ইউনিয়নের আরকান্দি চরের, মিরের পাড়া, আব্দুস সামাদের ছেলে আব্দুল্লাহ (২২)।

ওসি ওহেদুজ্জামান বলেন, “সিরাজুলের বাড়িতে কাজ করতো আব্দুল্লাহ।

“গত ৩ জানুয়ারি তাকে বাড়ি থেকে ডেকে এনে অজ্ঞাতস্থানে আটকে রাখে।

“পরে মোবাইলে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।”

এ ঘটনায় অপহৃতের পরিবারের পক্ষ থেকে টাঙ্গাইল থানায় মামলা করা হলে তদন্তের ভার এনায়েতপুর থানাকে দেয়া হয় জানিয়ে তিনি আরো জানান, শনিবার আব্দুল্লাহকে আটক করে জিঞ্জাসাবাদ করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে দুপুরে মৌহালীর চর থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।

একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইউপি সদস্য সূর্য্যকে আটক করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।