নেত্রকোনায় অটোরিকশা উল্টে নিহত ১
নেত্রকোনার মদন উপজেলায় অটোরিকশা উল্টে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন।
শনিবার দুপুরে উপজেলার বাররী দশআশি মোড় এলাকায় মদন-কেন্দুয়া সড়কে এ দুর্ঘটনায় নিহত হন খালিয়াজুরী উপজেলার ইছাপুর গ্রামের নৃপেন্দ্র সরকার (৬৫)।
মদন থানার ওসি মফিজুল ইসলাম জানান, বেলা আড়াইটার দিকে মদন সদর থেকে অটোরিকশাটি কেন্দুয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিল। বাররী দশআশি মোড় এলাকায় যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে নৃপেন্দ্র সরকার মারা যায়।
আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
