পিরোজপুরে প্রতিমা ভাংচুর
পিরোজপুরের নাজিরপুর উপজেলার একটি মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতের কোনো এক সময়ে শ্রীরামকাঠী বন্দর এলাকার শ্রী শ্রী প্রণব মঠ ও আশ্রম প্রাঙ্গনের মন্দিরে এ ভাংচুর হয়।
প্রণব আশ্রমের প্রধান গীতাত্মানন্দজি মহারাজ জানান, রাতে ভাংচুর হলেও বিষয়টি সকালে মন্দির কর্তৃপক্ষের নজরে আসে।
সরেজমিনে দেখা যায়, দুর্বৃত্তরা কালী ও স্বরসতী প্রতিমার মাথা ভেঙে মন্দির প্রাঙ্গনে ফেলে রেখেছে।
খবর পেয়ে পুলিশ, র্যাবের টহল টিম ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দে বলেন, তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতেদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে।
নাজিরপুর থানার ওসি আ. খালেক বলেন, প্রতিমা ভাংচুরের বিষয়ে আমরা ইতোমধ্যে তদন্ত করেছি।
