ফার্মগেইটে তিতাসের পাইপ ফেটে আগুন
ফায়ার ব্রিগেডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ আলী জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে পাইপ ফেটে আগুন ধরে যায়। তবে পাঁচ মিনিটেই তা নিভে যায়।
তিনি জানান, ফার্মগেইট এলাকার আল রাজি হাসপাতালের সামনের সড়কে তিতাস গ্যাসের পাইপ মেরামতের সময় এ ঘটনা ঘটে।
এ সময় ওই সড়কে থাকা যানবাহন ও লোকজনের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।
