চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বহালাবাড়ী এলাকায় অস্ত্র ও গুলিসহ একজনকে আটাক করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ- ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুরুল আলম জানান, শুক্রবার বিকালে জেলার শিবগঞ্জ উপজেলার পনের রশিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে শামিম রেজাকে (২৫) আটক করা হয়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বহালাবাড়ি এলাকায় একটি মিশুক থামিয়ে তল্লাশি করার পর শামিমের কাছ থেকে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১৪টি গুলি পাওয়া যায়।
তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি কর্মকর্তা জানান।
