২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্ভোটে গড় ভোট ৩৯ শতাংশ

পুনর্ভোট হওয়া সাতটি আসনে গড়ে ভোট পড়েছে ৩৯ দশমিক ৩৭ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2014, 08:45 AM

Updated : 01 Sep 2026, 06:02 PM

এরমধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে যশোর-৫ আসনে ৪৮ দশমিক ৪০ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে বগুড়া-৭ আসনে ৬ দশমিক ৭৫ শতাংশ।

এছাড়া গাইবান্ধা-১ আসনে ৪৪ দশমিক ২৯ শতাংশ, গাইবান্ধা-৩ আসনে ৪০ দশমিক ৭১ শতাংশ, গাইবান্ধা-৪ আসনে ৪৬ দশমিক ৮৪ শতাংশ, দিনাজপুর-৪ আসনে ৪৮ দশমিক ২৫ শতাংশ এবং লক্ষ্মীপুর-১ আসনে৪০ দশমিক ৩৫ শতাংশ ভোট পড়ে।

বৃহস্পতিবার এসব আসবে পুনর্ভোট অনুষ্ঠিত হয়।

এর আগে ৫ জানুয়ারি ২৯২ আসনে গড়ে ভোট পড়ে ৩৯ দশমিক ৮৩ শতাংশ।

কুড়িগ্রাম-৪ আসনের ভোট স্থগিত রয়েছে আদালতের আদেশে। রংপুর-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

উপ নির্বাচন ১৮ ফেব্রুয়ারি

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর-৬ আসনে উপ-নির্বাচন ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার ইসি সচিব মোহাম্মদ সাদিক বলেন, “উপ নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়ে রোববার কমিশন সিদ্ধান্ত নেবে।”

ইসি কর্মকর্তারা জানান, ১৯ জানুয়ারি রোববার তফসিল ঘোষণা করা হতে পারে। সম্ভাব্য সময়সূচি ধরা হয়েছে- মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ জানুয়ারি, বাছাই ২৮ জানুয়ারি, প্রত্যহারের শেষ সময় ২ ফেব্রুয়ারি। আর ভোট ১৮ ফেব্রুয়ারি।