২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিমন্ত্রী ইসমাত আরার দপ্তর বদল

প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় ইসমাত আরা সাদেকের দপ্তর বদল হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 05:01 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে তিনি পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।

বুধবার সরকারের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

নতুন দপ্তরে প্রতিমন্ত্রী কাজ করবেন সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে। প্রধানমন্ত্রী নিজেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

গত রোববার নতুন মন্ত্রিসভার শপথের পর দপ্তর বণ্টনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পেয়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী এএইচএসকে সাদেকের স্ত্রী ইসমাত আরা। এবার যশোর-৬ (কেশবপুর) আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি।