২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর ফুল

তৃতীয়বারের মতো সরকার গঠনের পর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 03:55 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

বুধবার দুপুর ২টার দিকে নবনির্বাচিত সাংসদ, মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী।

এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে ছোটবোন শেখ রেহানাকে নিয়ে বাবার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন তিনি।

এর আগে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে হেলিকপ্টারযোগে টুঙ্গীপাড়া পৌঁছান শেখ হাসিনা।

বিকালে প্রধানমন্ত্রী নবনির্মিত টুঙ্গীপাড়া উপজেলা কমপ্লেক্সের উদ্বোধন করবেন। পরে একটি পারিবারিক মিালদ মাহফিলে যোগদান শেষে ঢাকায় ফিরবেন তিনি।