ফেনীতে গাড়ি ভাংচুর, আটক ১৬
ইসলামী ছাত্রশিবিরের ডাকা হরতালে ফেনীতে গাড়ি ভাংচুর করেছে পিকেটাররা।
বুধবার সকালে ফাজিলপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দুটি কভার্ডভ্যান ও তিনটি অটোরিকশা ভাংচুরের ঘটনা ঘটে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক এ এস এম জাহাঙ্গির আলম জানান, হরতাল সমর্থনে সকালে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের পানি উন্নয়ন বোর্ড এলাকায় শিবির একটি ঝটিকা মিছিল বের করে। পরে পুলিশ গেলে তারা পালিয়ে যায়।
এর আগে ভোরে ফেনীর ফাজিলপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দুটি কভার্ডভ্যান ও তিনটি অটোরিকশা ভাংচুর করে বলেও তিনি জানান।
রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে সংগঠনের শাহ আমানত হল শাখার সাধারণ সম্পাদক মামুন হোসেন নিহতের প্রতিবাদে বুধবার তিন পার্বত্য অঞ্চল ছাড়া বৃহত্তর চট্টগ্রাম ও আশপাশের কয়েকটি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে শিবির।
এদিকে বুধবার ভোরের শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে পুলিশ।
