২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় কভার্ডভ্যান চাপায় নিহত ২

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিয়ন্ত্রণহারা একটি কভার্ডভ্যানের নিচে চাপা পড়ে দুই অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 11:58 AM

Updated : 01 Sep 2026, 06:01 PM

দাউদকান্দি হাইওয়ে পুলিশের এসআই মো. রইছ উদ্দিন জানান, বুধবার সকাল ৭টার দিকে বারপাড়ায় উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাউদকান্দির মালাখালা গ্রামের আবদুল মতিন (৫৬) এবং চাঁদপুরের কচুয়া উপজেলার জয়নগর গ্রামের মো. রুহুল আমিন (৫৫)। তারা দুজনেই ছিলেন দিনমজুর।

দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরো তিন জন আহত হয়েছেন। তাদের গৌরীপুরের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই মো. রইছ উদ্দিন জানান, সকালের দিকে দাউদকান্দির গৌরীপুর বাস স্ট্যান্ড থেকে চারজন যাত্রী নিয়ে অটোরিকশাটি বারপাড়ার দিকে যাচ্ছিল। আর কভার্ড ভ্যানটি যাচ্ছিল চট্টগ্রামের দিকে।

এক পর্যায়ে কভার্ড ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাহনটি অটোরিকশাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় বলে রইছ উদ্দিন জানান।