২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৬ জামায়াত কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে জামায়াতে ইসলামীর ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 11:33 AM

Updated : 01 Sep 2026, 06:01 PM

তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভাংচুর, অগ্নিসংযোগের বিভিন্ন মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান  জানান, উপজেলার চুনতি এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের দুই জনকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড থানার এসআই এমরান হোসেন জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকা থেকে জামায়াতে ইসলামীর একজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি খালেদ হোসেন।