২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন মোবাইল ফোনে পুলিশের সেবা

এখন থেকে মোবাইল ফোনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যে কোনো সেবা নিতে পারবেন গ্রাহকরা। এজন্য নির্দিষ্ট একটি অ্যাপ ডাউনলোড করে ডিএমপির কর্মকর্তাদের ফোন নম্বরের পাশাপাশি ইমেইলও করা যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 08:35 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

মঙ্গলবার দুপুরে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, “এন্ড্রয়েড এ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিলে স্মার্টফোনের মাধ্যমে যে কোনো জরুরি প্রয়োজনে দ্রুত ডিএমপির হেল্পলাইন নম্বরে ফোন এবং ই-মেইল করা যাবে।

“এছাড়া ডিএমপির সব থানার ওসি এবং দায়িত্বরত কর্মকর্তাদের ফোন নম্বর পাওয়া যাবে। পাওয়া যাবে ট্রাফিক কর্মকর্তাদের নম্বরও।”

কমিশনার বলেন, ডিএমপির নারী সহায়তা বিভাগ এবং অন্যান্য সব সেবাই মোবাইল ফোনে নেয়া যাবে।

রাজধানীর উত্তরা এলাকার জন্য পরীক্ষামূলকভাবে এই এ্যাপ্লিকেশন চালু করা হলেও পরে পুরো মহানগরের জন্য এই নেবা চালু করা হবে বলে জানান কমিশনার।

অ্যাপটি ডাইনলোড করতে QR Code টি স্ক্যান করতে হবে আথবা সরাসরি ডাউনলোড করতে হবে: http://goo.gl/UKdjoZ

ডিএমপি বিষয়ে বিস্তারিত জানতে http://www.dmp.gov.bd অথবা facebook.com/dmp.dhaka সাইটে ভিজিট করা যাবে।