২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশ নিহতের ঘটনায় মামলা

চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 02:00 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

ডবলমুরিং থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বাদি হয়ে মঙ্গলবার ভোর রাতে মামলাটি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মামলায় সুনির্দিষ্ট করে কাউকে আসামি করা হয়নি।

তবে জিজ্ঞাসাবাদের জন্য  ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনায় নিহত ফরিদুল ইসলাম (৪৫) দামপাড়া পুলিশ লাইনে নায়েক হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় তিনি পুলিশের পোশাকে ছিলেন।

বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় ডিউটি শেষে আগ্রাবাদের সিঅ্যান্ডবি কলোনির বাসায় ফেরার পথে ব্যাংক কলোনি ফটকের সামনে দুস্কৃতকারীদের ছুরিকাঘাতে আহত হন ফরিদ।

পরে মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।