২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে স্বেচ্ছাসেবক দলের নেতা খুন

সাভার সদরের চাঁপাইন এলাকায় স্বেচ্ছাসেবক দলের থানা পর্যায়ের এক নেতা খুন হয়েছেন।  

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 12:43 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাপস চন্দ্র সাহা  জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে একটি ধান ক্ষেতে মিজানুর রহমান ওরফে রহম আলী (৩৩) নামের ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।

তিনি সাভার থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক ছিলেন। কাজ করতেন সাভার পক্ষাঘাতগ্রস্থদের পুর্ণবাসন কেন্দ্রের (সিআরপি) স্টোর সহকারী পদে।

শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশের ধারণা, মিজানুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের বড় বোন রাহেলা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  জানান, রাতে কয়েকজন বাসা থেকে তার ভাইকে ডেকে নিয়ে যায়। এরপর  তিনি আর ফেরেননি।

সকালে বাড়ির কাছে ধানক্ষেতে লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়।

পরিদর্শক তাপস জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।