স্বাধীন বাংলা বেতারের শিল্পী শাহ আলীর জীবনাবসান
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহ আলী সরকার আর নেই।
সোমবার রাত সোয়া ৮টার দিকে সিরাজগঞ্জের নিজ বাড়ির পাশের বাজারে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানিয়েছেন তার স্বজন আবদুল জলিল।
১৯৪৬ সালে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার ঢেকুরিয়া এলাকায় তিনি জন্মগ্রহণ করেন।
