২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের চারদিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নিখোঁজের চারদিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 07:13 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সোমবার দুপুরে পৌরসভার রান্ধুনীমুড়ার একটি পরিত্যক্ত ইটভাটায় মো. রাব্বীর লাশ পাওয়া যায়।

রাব্বী পৌরসভার রান্ধুনীমুড়া হাইস্কুলে সপ্তম শ্রেণির ছাত্র।

হাজীগঞ্জ থানার ওসি মো. শাহআলম জানান, রাব্বীর বাবা জয়নাল আবেদিন দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বাজারে ফুটপাতে রুটি বিক্রি করছেন। শুক্রবার স্কুল বন্ধ থাকায় রাব্বি বাবার জন্য বাড়ির পাশের একটি পরিত্যক্ত ইটভাটায় কয়লা সংগ্রহ করতে যায়।

এরপর থেকে সে নিখোঁজ ছিল।

সোমবার ওই ইটভাটা থেকে আশপাশের লোকজন দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ইটভাটার একটি গর্ত থেকে রাব্বীর গলিত লাশ উদ্ধার করে।

ওসি মো. শাহ আলম আরো বলেন, তার শরীরে কোনো ধরণের জখম বা আঘাতের চিহৃ নেই। মৃত্যুর জন্য তার বাবা কাউকে দায়ীও করেননি।