রোকেয়ায় ভর্তি পরীক্ষা ৩০ জানুয়ারি
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা ৩০ জানুয়ারি শুরু হবে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ময়নুল আজাদ জানান, পরীক্ষা চলবে তিন দিন।
গত বছরের ১১ থেকে ১৩ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাজনৈতিক অস্থিরতার কারণে ৭ ডিসেম্বর তা স্থগিত করা হয়।
ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে মোট ১ হাজার ২৪৫টি আসনের বিপরীতে ৭১ হাজার ৭৯ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে।
