২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে হাতবোমা বিস্ফোরণে কনস্টেবল আহত

ফেনী সদরে দুর্বৃত্তের ছোড়া হাতবোমা বিস্ফোরণে এক পুলিশ কনস্টেবলসহ পাঁচ জন আহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 06:49 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল চৌরাস্তায় রোববার রাত ১২টার দিকে এ হামলা হয়।

আহতরা হলেন রাঙ্গামাটির কাপ্তাই থানার পুলিশ কনস্টেবল ছায়েদুল হক, শাহেদ মিয়া (২৫), তার বোন কেয়া (৮), আলাউদ্দিন দুলাল (৫০) ও মো. আবদুল মালেক (৫৫)।

গুরুতর আহত কনস্টেবল ছায়েদুল হককে সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, রাত ১২ টার দিকে মহিপাল চৌরাস্তা থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে দাগনভুঁঞার দিকে রওয়ানা করে।

এসময় দুর্বৃত্তরা ওই অটোরিকশাটি লক্ষ্য করে পরপর চারটি হাতবোমা নিক্ষেপ করে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

কনস্টেবল শাহেদ নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আবিরপাড়ার মমতাজ আলী ছেলে। ছুটিতে তিনি বাড়ি যাচ্ছিলেন।