২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ধাওয়ার পর ‘গণপিটুনিতে’ যুবক নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 12:12 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

নিহত চেনি কামাল(৩৭) পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন বলে এসপি আনিসুর রহমান জানিয়েছেন।

রোববার রাত ৯টার দিকে বাংলাবাজার এলাকায় তিনি নিহত হন বলে পুলিশ জানায়।

এসপি আনিসুর বলেন, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে ডাকাতি, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন কামাল।

“রাতে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধরে পিটিয়ে ও কুপিয়ে তাকে হত্যা করে।”

ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।