২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা থেকে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

রাজধানীর উত্তরা থেকে এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 09:31 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক জাফর ইকবাল জানান, রোববার দুপুর ১টায় উত্তরা ১৪ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের একটি ড্রেন থেকে আমেনার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, “বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে জানা যায়, মৃতের বাম চোখের নিচে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।”

আহালিয়া এলাকায় স্যানিটারি মিস্ত্রী মাহবুবের সঙ্গে থাকতেন মৃত আমেনা।

এ ঘটনায় মাহবুব থানায় একটি হত্যা মামলা দায়ের করবে বলেও পুলিশ কর্মকর্তা জাফর জানান।