২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 03:56 PM

Updated : 22 Aug 2022, 05:30 PM

রোববার রাত ৩টার দিকে দিকে রায়পুর উপজেলার মোল্লারহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল খালেক।

এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে।

স্বজনরা জানিয়েছে, নিহত সালমান শাহ (১৬) স্থানীয় এল কে এইচ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

সালমানের বাবা ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে অনেক দিন ধরে প্রতিবেশী তসলিম চৌধুরীর সঙ্গে তার বিরোধ ছিল।

রোববার গভীর রাতে লোকজন নিয়ে তার বাড়ির সামনের রাস্তা কাটতে আসেন তসলিম চৌধুরী।

বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে ও সালমানকে মারধর করলে সালমান ঘটনাস্থলেই মারা যায়, বলেন ইমাম হোসেন।

রায়পুর থানার ওসি রূপক কুমার সাহা জানান, খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে।

এরা হলেন- হুমায়ুন কবির (৪৪), আলী আহম্মদ (৪০), আবু তাহের (৪৮) ও মোহাম্মদ রনি (২৮)।

জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি রূপক।