২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 03:17 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

রোববার সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে আবদুর রশিদকে (৬০) আটক করা হয়।

রশিদ কুমিল্লা কোতয়ালী থানার সংবাইস গ্রামের মৃত চান মিয়ার ছেলে।

বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক আবু জার আল জাহিদ জানান, কক্সবাজারগামী একটি ট্যাক্সিতে (কক্সবাজার-থ ১১-৩২০৫) তল্লাশি করে সাড়ে  পাঁচ হাজার ইয়াবাসহ রশিদকে আটক করা হয়।

এ ব্যাপারে মামলা করে রশিদকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।