২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে দুই হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ

ঝালকাঠীর নলছিটি উপজেলায় দুটি হিন্দু বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 01:25 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

আগুনে শীল বাড়ির একটি মন্দিরের কয়েকটি দেবতার ছবি এবং দাস বাড়ির একটি কাঠ রাখার ঘর আংশিক পুড়ে গেছে।

পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

অভয়নীল গ্রামের দিলীপ শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে মন্দিরের বারান্দায় থাকা কয়েকটি দেবতার ছবি পুড়ে গেছে। তবে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার আগেই বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলে।

ফুলহরি গ্রামের স্কুল শিক্ষক দিলীপ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে কে বা কারা বাড়ির কাঠ রাখার ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। বেশি ক্ষয়ক্ষতি হওয়ার আগেই তা নিভিয়ে ফেলা গেছে।

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দিনাজপুর, ঠাকুরগাঁও, মাগুরা, জামালপুর, জয়পুরহাট, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, বাড়িঘর ও মন্দিরে আগুন দেয়ার ঘটনা ঘটছে।