সিলেটে ডাকাত সন্দেহে পিটুনিতে যুবক নিহত
সিলেটের জৈন্তাপুরে ডাকাত সন্দেহে পিটুনিতে এক যুবক মারা গেছে।
শনিবার রাতে উপজেলার উমনপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির সময় এলাকাবাসীর পিটুনিতে আবুল আহত হয় বলে জানিয়েছে পুলিশ।
জৈন্তাপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান, রাত ২টার দিকে ১২-১৫ জনের ডাকাতদল উমনপুর গ্রামের এক বাড়িতে হানা দেয়।
পরে মোবাইল ফোনে মসজিদে জানিয়ে মাইকিং করা হলে গ্রামের লোকজন এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। ধাওয়া করে দুইজনকে আটক করে পিটুনি দেয় জনতা।
এলাকাবাসীর পিটুনিতে আহত আবুল হোসেন (২৮) ও নাজির উদ্দিনকে (৩০) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে আবুল মারা যায় বলে জানান ওসি।
