২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাড়াশে হাতবোমা উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি সরকারি অফিসের পাশ থেকে আটটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 12:49 PM

Updated : 22 Aug 2022, 05:30 PM

তাড়াশ থানার ওসি আব্দুর রফিক জানান, রোববার সকালে তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও ভূমি অফিসের পাশে লালটেপে মোড়ানো পরিত্যক্ত বোমাগুলো পাওয়া যায়।

পরে সেগুলো ধ্বংস করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।  

ওসি বলেন, ধারণা করা হচ্ছে নাশকতার জন্য কেউ বোমাগুলো সেখানে রেখেছিল।