সহযোগিতা অব্যাহত থাকবে: যুক্তরাজ্য
বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে আগের মতোই যুক্তরাজ্য সরকারের দাতাসংস্থা ‘ইউকে এইডের’ অর্থায়নসহ অন্যান্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির হাই কমিশনার রবার্ট গিবসন।
এরমধ্যেই শুক্রবার যুক্তরাজ্যের পত্রিকা টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো চালুর বিষয়ে ইউকে এইড পুনর্বিবেচনা করছে।
এর প্রেক্ষিতে শনিবার দেয়া এক বিবৃতিতে ব্রিটিশ হাই কমিশনার বলেন,
“ইউকে এইড বাংলাদেশ ও ব্রিটিশ জনগণের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন প্রকল্প পরিচালনা করে।”
রবার্ট গিবসন বলেন, “সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনে প্রান্তিক ও গরিব মানুষের উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাপী আমাদের চালু করা প্রকল্পে সহযোগিতা অব্যাহত থাকবে।”
