২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সংখ্যালঘুর দোকানে আগুন

নড়াইল সদরের কমলাপুর গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তির মুদি দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোছা. ঐশি খাতুন

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 04:28 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

শুক্রবার রাতে গ্রামের কালী মন্দিরের পাশে মৃত্যুঞ্জয় বিশ্বাসের এ দোকানটি পোড়ানো হয় বলে পুলিশ জানিয়েছে।

মৃত্যুঞ্জয়ের স্ত্রী শান্তিলতা বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌকা মার্কায় ভোট দেয়ার কারণে সন্ত্রাসীরা তাদের দোকান পুড়িয়েছে।

এ দোকানের পাশে আর কোনো ঘর না থাকায় আগুন ছড়াতে পারেনি। তাই এ দোকান ভস্মীভূত হলেও আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ ঘটনার পর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নড়াইলের পুলিশ সুপার মো. মনির হোসেন জানান, আঁধারে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা সঠিকভাবে তদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।