গাজীপুরে ডাইং কারখানায় আগুন
গাজীপুরের কোনবাড়ি এলাকায় একটি ডাইং কারখানা আগুন লেগে মেশিন ও কাপড় পুড়ে গেছে।
শনিবার সকালে কোনাবাড়ির জরুন এলাকার স্বাধীন ডাইং প্রাইভেট লিমিটেড কারখানায় আগুন ধরে। খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, আগুন নিয়ন্ত্রণে আছে। ডাইং মেশিনের ঘর্ষণের ফলে সৃষ্ট স্ফুলিঙ্গ (স্পাকিং) থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, সকাল সোয়া ৯টার দিকে কারখানায় ডাইং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত কারখানায় ছড়িয়ে পড়ে।
