২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় টিভি সাংবাদিকদের নতুন নেতৃত্ব

নেত্রকোণা টেলিভিশন সাংবাদিক ফোরামের সম্মেলনে নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 10:00 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

শুক্রবার শহরের ছোটবাজার এলাকায় রিমিক্স কার্যালয়ে এ সম্মেলনে নির্বাচিত হন সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম ও সাধারণ সম্পাদক লাভলু পাল চৌধুরী।

সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সম্মেলনে সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।

নয় সদস্যবিশিষ্ট কমিটির বাকি সাতজন হলেন সহ-সভাপতি জাহিদ হাসান, সহ-সম্পাদক ভজন দাস, অর্থ সম্পাদক আল হেলাল তালুকদার, সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক লিটন ধর গুপ্ত এবং সম্মানিত সদস্য জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান মনির, মীর মনিরুজ্জামান।