২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ চারজন নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 01:44 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

শুক্রবার সকালে নগরীতে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন আতাউর রহমান (৩৫), কফিল উদ্দিন (৩৬), ফোরকান (২২) ও পপি বেগম (১৮)।

তাদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি বাঁশখালী উপজেলার বড়ঘোনায়।

হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরের দিকে মহাসড়কের জাফরাবাদ এলাকায় ঢাকামুখী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা ওই তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান।

এদিকে নগরীর সদরঘাট থানধীন মাঝিরঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় পপি বেগমের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, সকালে রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের ধাক্কায় আহত পপিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।