চবি বিজ্ঞান অনুষদে ভর্তির সাক্ষাৎকার ১৬ জানুয়ারি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদে প্রথম বর্ষ (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য সাক্ষাৎকার ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিজ্ঞান অনুষদের গ্যালারিতে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুল করিম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিট থেকে উত্তীর্ণরা ক্রমানুসারে সাক্ষাৎকারে অংশ নেবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৬ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিজ্ঞান অনুষদের গ্যালারিতে ১০১.৫০ থেকে ৭১.৯৮ স্কোরপ্রাপ্ত মোট ৯০০ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে।
এছাড়া শুক্রবার ৭১.৯৬ থেকে ৬০.৭৫ স্কোর প্রাপ্ত আরো মোট ৯০৭ জনকে ডাকা হবে।
তিনি বলেন, বিজ্ঞান অনুষদে ৪৭০টি আসনের বিপরীতে এক হাজার আটশ সাতজন লিখিত ভর্তি পরীক্ষায় অংশ নেবে।
