২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত, গাড়ি ভাংচুর

রাজধানীর পুরান ঢাকায় বাসের ধাক্কায় সরকারি কবি নজরুল কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 10:11 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

নিহত শাহীন মিয়া ওই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র।

সোমবার সন্ধ্যায় রায়সাহেব বাজার মোড়ে এঘটনায় আহত ওই শিক্ষার্থীর মৃত্যুর খবরে বিক্ষুব্ধ তার সহপাঠীরা সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহীন সাইকেলযোগে রায়সাহেব বাজার মোড় থেকে কলেজের দিকে যাচ্ছিল। এসময় বিহঙ্গ পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, রক্তাক্ত অবস্থায় শাহীনকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া  হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিনের মৃত্যুর খবর কলেজে ছড়িয়ে পড়লে শাখারী বাজার মোড়ে অন্তত তিনটি বাস ভাংচুর করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।