২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-৯ আসনে জিয়াউদ্দিন বাবলু এগিয়ে

দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতয়ালী) আসনে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলু বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 08:49 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতুড়ি প্রতীক নিয়ে ওয়ার্কার্স পার্টির আবু হানিফ পেয়েছেন এক হাজার ৭২৯ ভোট।

রোববার ভোট শেষে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়ামে স্থাপিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে।

চট্টগ্রাম-১১ আসনের ঘোষিত ১১টি ভোটকেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফ নৌকা প্রতীকে পেয়েছেন চার হাজার ৪৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির কামাল উদ্দিন চৌধুরী লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৯২ ভোট।

এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসন সম্মেলনকক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে বাকি ছয় আসনের ফলাফল।

চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনের মধ্যে সাতটিতেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রোববার নির্বাচন হয়েছে নয়টি আসনে।