২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদ রংপুরে এগিয়ে, লালমনিরহাটে পিছিয়ে

দশম সংসদ নির্বাচনে দুটি আসনের মধ্যে প্রাথমিক ভোট গণনায় রংপুরে এগিয়ে থাকলেও লালমনিরহাটে পিছিয়ে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 08:25 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

রংপুর-৩ আসনে মোট ২০৫ কেন্দ্রের মধ্যে ৭০টির ফলাফলে দেখা যায়, লাঙ্গল প্রতীকে এরশাদ পেয়েছেন ১৬৬৭২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জাসদের মো. সাব্বির আহমেদ মশাল প্রতীকে পেয়েছেন ৫৬৩৮ ভোট।

এই আসনে মোট ভোটার ৪,৫৫,৬২০।

লালমনিরহাট-১ আসনে ১৩১ কেন্দ্রের মধ্যে ৪৭ কেন্দ্রের ফলে বড় ব্যবধানে পিছিয়ে রয়েছেন এরশাদ।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের মো. মোতাহার হোসেন নৌকা প্রতীক নিয়ে ৬১৭৭৭ ভোট পেয়েছেন। এরশাদ পেয়েছেন ১৬৯০ ভোট।

জাসদের মো. ছাদেকুল ইসলাম মশাল প্রতীকে এরশাদের চেয়ে বেশি ১৭৯৭ ভোট পেয়েছেন।

লালমনিরহাট-১ আসনে মোট ভোটার ২৭৬৫৭৬।

এই নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে নানা ধরনের বক্তব্য রয়েছে। নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে এরশাদ নাটকীয় এক অসুস্থতার মধ্য দিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

তার পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করা হলেও সেই আবেদন প্রত্যাখ্যাত হয়।