২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটকেন্দ্রে যেতে দুর্ঘটনায় প্রিসাইডিং অফিসারের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে ভোটকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনায় এক প্রিসাইডিং অফিসার মারা গেছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 05:08 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

মহেশপুর-ভৈরবা সড়কের সস্তা বাজারের কাছে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনায় নিহত হন মহেশপুর মহিলা কলেজের প্রভাষক আবুল বাশার (৩০)।

মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, ভোটের মালামাল নিয়ে নসিমনযোগে তিনি দাদরতনপুর প্রাইমারি স্কুল ভোট কেন্দ্রে যাচ্ছিলেন। সস্তা বাজারের পাশে আরেকটি নসিমন ওভারটেক করার সময় তাকে বহনকারী নসিমনটি উল্টে যায়।

আহত অবস্থায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার মৃত্যু হয়।