২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশম সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রস্তুতি শুরু

নির্বাচনকে সামনে রেখে দশম সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 10:56 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

নতুন সংসদে রাষ্ট্রপতির ভাষণের জন্য খসড়া প্রণয়নে এরইমধ্যে সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা থেকে মন্ত্রিপরিষদ বিভাগ তথ্য চেয়েছে।

বৃহস্পতিবার ওই চিঠির একটি অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক বরাবর পাঠানো হয়।

সংবিধানের ৭৩ (২) ধারা অনুযায়ী, সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনের সূচনায় এবং প্রতি বছরের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়েছে, সংবিধানের ৭৩ (২) অনুচ্ছেদ ও রুলস অব বিজেনেস ১৯৯৬ এর রুল নম্বর ১৬(৬) অনুযায়ী নতুন বছরের শুরুতে এবং জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার বিধান আছে।

এ প্রেক্ষাপটে রাষ্ট্রপতির ভাষণের খসড়া প্রণয়নের জন্য তার কার্যালয় ও এর আওতায় থাকা দপ্তর বা সংস্থা সম্পর্কিত তথ্যা ৭ জানুয়ারির মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে দিতে অনুরোধ করা হচ্ছে।

৩১ ডিসেম্বরের তারিখে মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সহাকারী সচিব শারমিনা নাসরীন স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এ নির্দেশনা দেয়া হয়।

পরে কোনো তথ্য সংশোধন বা নতুন তথ্য অন্তর্ভুক্তির প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে সেগুলো মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর জন্যও চিঠিতে অনুরোধ করা হয়েছে।

দশম সংসদ নির্বাচনে ইতোমধ্যে ১৫৩ আসনে একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগের ১২৭ টি, জাতীয় পার্টির ২০, জাসদের ৩, ওয়ার্কার্স পার্টির ২টি ও জেপি-১ আসন পেয়েছে।

আগামী ৫ জানুয়ারি ১৪৭ আসনে ভোট হচ্ছে। এতে আওয়ামী লীগসহ ১২টি দলের প্রার্থীরা অংশ নিচ্ছেন।

ভোটকে সামনে রেখে সর্বশেষ প্রস্তুতি বিষয়ে বৃহস্পতিবার রাষ্ট্রপতি আবদুল হামিদকে অবহিত করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। এসময় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

নবম সংসদের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জানুয়ারি।

২০০৯ সালের ২৫ জানুয়ারি নবম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এ সংসদের ১৯টি অধিবেশন চলে।