২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বোমায় আহত কনস্টেবলকে ঢাকায় প্রেরণ

রাজশাহীতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের মিছিল থেকে পুলিশের টহল ট্রাকে বোমা হামলায় আহত কনস্টেবল আনন্দ চন্দ্র মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 09:15 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বৃহস্পতিবার বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনের একটি ক্যাবিনে পুলিশ পাহারায় তাকে ঢাকায় পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাম কানের ভিতরে ঢুকে থাকা স্পিন্টার অস্ত্রোপচারের মাধ্যমে বের করার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে রিলিজ দেয় কর্তৃপক্ষ।

আনন্দ রাজশাহী মহানগর রিজার্ভ পুলিশের স্টেপ ওয়ানের সদস্য বলে জানান ওসি জিয়া।

গত ২৬ ডিসেম্বর নগরীর রাজাহাত লোকনাথ স্কুল মোড়ে এই দলে ১৮ জন পুলিশ সদস্যের মধ্যে বোমাহামলায় নয়জন আহত হয়।

এদের মধ্যে ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান কনস্টেবল সিদ্ধার্থ ।