২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বাসে পেট্রোল বোমা

নতুন বছরের প্রথম দিনে বিরোধী দলের অবরোধের মধ্যে ভোলা সদরে পেট্রোল বোমা ছুড়ে একটি বাস জ্বালিয়ে দেয়া হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 03:41 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বুধবার সকালে উপজেলার ঘুইংগারহাট বাজারের ভোলা-চরফ্যাশন সড়কে মিছিল থেকে মেঘনা পরিবহনের ওই বাসে বোমা ছোড়া হয়।

খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে সদর মডেল থানার ওসি সুলতান মাহমুদ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ভোলার চরফ্যাশনে যাওয়ার পথে ঘুইংগারহাট বাজারের কাছাকাছি এসে বিকল হয়ে যায় মেঘনা পরিবহনের বাসটি।

যাত্রীরা নেমে যাওয়ার পর অবরোধকারীদের একটি বিক্ষোভ মিছিল থেকে ওই বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও নৌ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

অবরোধের কারণে সকাল থেকেই ভোলায় অভ্যন্তরীণ ও দুরপাল্লার যানবাহন চলাচল একপ্রকার বন্ধ রয়েছে।