বগুড়ায় ৩৬ ঘণ্টার হরতাল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসায় ‘অবরুদ্ধ রাখা’ এবং সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে বুধবার থেকে বগুড়ায় ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ১৮ দল।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতালের ডাক দেয় জোটের জেলা নেতারা।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম বিষয়টি নিশ্চিত করেন।
মীর শাহে আলম বলেন, কেন্দ্রীয় ভাবে অবরোধ কর্মসূচি থাকলেও বিএনপির চেয়ারপারসনকে বাসায় অবরুদ্ধ করে রাখা এবং নয়া পল্টনের মার্চ ফর ডেমোক্রেসিতে অংশ গ্রহণ করতে না দেওয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বগুড়া জেলায় এ হরতাল ডাকা হয়েছে।
