খুলনায় ইউনিয়ন আ. লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ
খুলনার কয়রা উপজেলার একটি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
কয়রা থানার ওসি ফজলুর রহমান বলেন, বিরোধী জোটের নেতাকর্মীরা এ ঘটনা ঘটাতে পারে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
এলাকাবাসী জানায়, উত্তরবেদকাশির কাচারী বাড়ি বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় এবং পাশে থাকা অঞ্জনার চায়ের দোকানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে আসবাব ও কাগজপত্রসহ কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়।
