২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁথিয়ায় ট্রাক খাদে, নিহত ৩

পাবনার সাঁথিয়া উপজেলায় একটি ট্রাক খাদে পড়ে এর তিন আরোহী নিহত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 10:40 AM

Updated : 01 Sep 2026, 05:57 PM

সাঁথিয়া থানার ওসি শাহীদ মাহমুদ খান জানান, সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বোয়লমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সদর উপজেলার সালাইপুর এলাকার আয়নালের ছেলে শাহ আলম (৩৪), ইব্রাহিম আলীর ছেলে নবীর উদ্দিন (৪৮) ও মনোহরপুরের আব্দুস সালাম (৫৫)।

এরা ঢাকায় রিকশা চালাতেন বলে জানিয়েছেন সাঁথিয়া থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বেড়া যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিন আরোহী।

ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।