২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিমান অফিসে বোমা হামলা

চট্টগ্রামের ষোলশহর এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয় লক্ষ্য করে হাতবোমা ছুড়েছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 07:02 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ষোলশহর দুই নম্বর গেইটের অদূরে বিমান কার্যালয়ের নিচ তলায় সেলস কাউন্টার লক্ষ্য করে বোমাটি ছোড়া হয় বলে জানান বিমানের চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. আবদুর রহিম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ককটেলটি বিস্ফোরিত হয়ে সেলস কাউন্টারের জানালার কাচ ভেঙে যায়।

তবে এতে কেউ হতাহত হয়নি জানিয়ে তিনি বলেন, এই ঘটনায় সাধারণ ডায়েরি করা হবে।

পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বলেন, সীমানা দেয়ালের বাইরে থেকে বোমা ছুড়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।