২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা ৬ শিক্ষা প্রতিষ্ঠানই ঢাকার

এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার দেশেসেরা ১০ প্রতিষ্ঠানের প্রথম চারটিসহ ছয়টিই ঢাকা বোর্ডের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 05:26 PM

Updated : 23 Aug 2022, 07:33 PM

গতবারের সেরা রাজউক উত্তরা মডেল স্কুলকে পেছনে ফেলে এবার শীর্ষস্থানে ভিকারুননিসা নুন স্কুল। এবার এ স্কুলের ১ হাজার ৪৮৯ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৫৬ জন। একজন বাদে পাস করেছে সবাই।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফলের কপি হস্তান্তর করেন।

এবার সারা দেশে জেএসসিতে পাসের হার ৮৯ দশমিক ৭১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫২ হাজার ৯৯৭ জন।

নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর হার, পাসের হার, জিপিএ-৫ পাওয়ার হার, পরীক্ষার্থীর সংখ্যা এবং শিক্ষা প্রতিষ্ঠানের গড় জিপিএ- এই পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে সেরা শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করা হয়।

এসব মানদণ্ড অনুযায়ী ৯৯ দশমিক ১৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষে আছে ভিকারুননিসা নুন স্কুল ।

৯৮ দশমিক ৪৬ পয়েন্ট নিয়ে  দ্বিতীয় হয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানের ১ হাজার ৩৮৩ পরীক্ষার্থীর মধ্যে একজন ছাড়া সবাই পাস করলেও  জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৬ জন।

সেরা প্রতিষ্ঠানের তালিকায় তৃতীয় স্থানে উত্তরা রাজউক মডেল কলেজ। ৯৭ দশমিক ৬৪ পয়েন্ট নিয়ে এই প্রতিষ্ঠানের ৪১৭ জন শিক্ষার্থীর সবাই পাশ করলেও জিপিএ-৫ পেয়েছে ৪১২ জন।

সেরা দলের অন্য শিক্ষ্ প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মাইলস্টোন কলেজ (৯৬ দশমিক ৮০), কুমিল্লা জিলা স্কুল (৯৬ দশমিক ২৩), রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল (৯৬ দশমিক ১৫), ঢাকার মোহাম্মপুর প্রিপারেটরি উচ্চ মাধ্যমিক স্কুল (৯৬ দশমিক ০৮), চট্টগ্রামের খস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (৯৫ দশমিক ৮০), ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (৯৫ দশমিক ৫৪), চট্টগ্রাম কলেজিয়েট স্কুল (৯৫ দশমিক ৫২)।