২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে গুলিতে দুধ বিক্রেতা নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 03:16 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

শনিবার রাতে কয়লাবাড়ি এলাকায় এ হামলায় নিহত হজরত আলীর (৪২) বাড়ি একই উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর গ্রামে। রোববার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

কারা এ হামলা করেছে তাৎক্ষণিকভাবে পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

চাঁপাইনবাবগঞ্জের সহকারী পুলিশ সুপার মতিউর রহমান জানান, রাত সাড়ে ৯টার দিকে হজরত আলী বারেক বাজারে দুধ বিক্রি করে বাড়ি ফিরছিলেন।

কয়লাবাড়ি পৌছার পর অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মতিউর রহমান বলেন, ঘটনার পরপরই খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থল থেকে লাশ নিয়ে যায়।

পরে ময়নাতদন্তের জন্য পুলিশ হজরত আলীর লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।