নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নৌবাহিনী পরিচালিত সোনাকান্দা ডকইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হন পাঁচজন।
ডকইয়ার্ডের সাব লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলমের বরাত দিয়ে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, সোনাকান্দা ডকইয়ার্ডে বহিরাগত ঠিকাদার নিযুক্ত শ্রমিকরা কাজ করার সময় এ বিস্ফোরণ ঘটে। আহতদের পাঠানো হয়েছে।
বন্দর থানার ওসি আখতারুজ্জামান জানান, সকাল ১০টার দিকে ওয়েল্ডিংয়ের কাজ করার আকস্মিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।
তবে এ ব্যাপারে ডকইয়ার্ডের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
