২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি: বরিশালে এগিয়ে মেয়েরা

এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে রয়েছে মেয়েরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 01:17 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

রোববার বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ্ আলমগীর এ তথ্য জানিয়ে বলেন, জেএসসি পরীক্ষায় এবছর এই বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৬০। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবার ৬ হাজার ৩৫৬ জন ছাত্রী ও ৪ হাজার ৪০৭ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ড থেকে এবার ৮৫ হাজার ৬৭৫ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮২ হাজার ৭৬২ জন।

তাদের মধ্যে ছাত্রী ৪২ হাজার ৭১০ এবং ছাত্র ৪০ হাজার ৫২ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ফলাফলের দিক দিয়ে এবার বোর্ডের শীর্ষে রয়েছে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

তালিকায় এরপরই রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ, বরিশাল জেলা স্কুল, ভোলার লালমোহন হামিম একাডেমি ও পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।